লন্ডন যুক্তরাজ্য আওয়ামী যুব মহিলা লীগের ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ প্রদীপ প্রজ্বলন গণসঙ্গীত কবিতা পাঠ ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে লন্ডনে দখলদার অবৈধ ইউনুস সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে এক ব্যতিক্রমী প্রতিবাদ বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী যুবমহিলা লীগ।গেল ২৫ জুলাই ২০২৫ শুক্রবার লন্ডন সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে এই প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।নারী নেত্রী ইয়াসমিন সুলতানা পলিন এর সভাপতিত্বে ও সংস্কৃতি কর্মি জেনিফার সারওয়ার লাক্সমীর সঞ্চালনায় এই সমাবেশে সর্বস্থরের বিপূল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার,সাবেক মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। বিশেষ অতিথি ও প্রধানবক্তা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব।যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

যুক্তরজ্য আওয়ামী যুবমহিলা লীগের সাথে একাত্মতা প্রকাশ করে এই প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান,বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান , যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সায়েদ আহমদ সাদ,ভাইস প্রেসিডেন্ট ফয়েজ খান তৌহিদ,যুক্তরাজ্য শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল বাছির,আলী আকবর,জাসদের প্রেসিডিয়াম মেম্বার এডভোকেট মুজিবুল হক মনি।এছাড়াও এই প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সহ সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ,যুক্তরাজ্য শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারি আব্দুল বাছির,লন্ডন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ শাহীন,যুক্তরাজ্য ছাত্রলীগের সেক্রেটারী সজীব ভুঁইয়া,আক্তারুজ্জামান জাকির,ডানিয়েল,সাহাদাত জয়,। যুক্তরাজ্য আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনজু আরা,সামিরুন চৌধুরী, মির্জা রীনা কবীর, যুক্তরাজ্য যুবমহিলা লীগের ফারজানা আফরোজ,এডভোকেট রুমানা মির্জা, রুমা জাফর, মুনিরা মনি, সহ আরো অনেকে।

সমাবেশের শুরুতে গোপালগঞ্জে গণহত্যায় সকল শহীদ ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান হামলায় নিহত শিক্ষার্থীদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।প্রতিবাদ সমাবেশে কবিতা পাঠ গণসঙ্গীত ও দেশের গান পরিবশন করেন স্থানীয় শিল্পিরা।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতার পরাজিত শক্তি ইউনুসের মাধ্যমে তাদের প্রতিশোধ নিচ্ছে।অবৈধ ইউনুসের বক্ত্যের মাধ্যমে তা ফুটে উঠেছে।দখলদার ইউনুস ক্ষমতায় এসেই বলেছিল রিসেট বাটনে টিপ দেব।এখন শুরু হয়েছে সেই কাজ।এরা বাংলাদেশের সংবিধান মুছে ফেলতে চাইছে।সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনাকে শেষ করতে চাইছে।মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে।কেউ চাইলেই তা শেষ করে দিতে পারবেনা।প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে।তখন ইউনুস পালাবারও পথ খুঁজে পাবেনা।আবহ সংগীত ও যন্ত্র কৌশলে সার্বিক সহযোগিতা করেন ধানমন্ডি ৩২অনলাইন গ্রুপের এডমিন সাংবাদিক আবু সুফিয়ান।প্রদীপ প্রজ্বলন ও সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।

You might also like