শমশেরনগর চা বাগানের লেক থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
সংগ্রাম দত্ত:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশ শমশেরনগর চা বাগানের ৬ নং লাইনের ১৪ নম্বর সেকশন সংলগ্ন একটি লেক থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লেকের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় চা বাগানের শ্রমিকরা কমলগঞ্জ থানা পুলিশ কর্তৃপক্ষকে খবর দেন।খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরাদহটি মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।