শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শ্রীমঙ্গলে সরকারি কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
সংগ্রাম দত্ত
সত্যবাণী
শ্রীমঙ্গলঃ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক ক্ষমা প্রার্থনাকে প্রত্যাখ্যান করে অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি জানান। তাঁদের ভাষ্য, শিক্ষার্থীদের ন্যায্য দাবি,অনুভূতি ও মর্যাদার প্রতি অবহেলা করে দেওয়া ক্ষমা প্রার্থনা গ্রহণযোগ্য নয় এবং এটি প্রকৃত অর্থে দায় স্বীকারের প্রতিফলন নয়।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা,শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাম্প্রতিক বিতর্কের নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।এর মধ্যে ছিল, “আমাদের এক দফা,এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।শ্রীমঙ্গল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।