শ্রীমঙ্গলে কাকিয়াছড়া চা-বাগানের গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার

সংগ্রাম দত্ত
সত্যবাণী

শ্রীমঙ্গল: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশ কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগান থেকে সেকশনে গাছের সাথে বাধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে।সোমবার (৭ জুলাই) সকাল ৮ টার দিকে কাকিয়াছড়ার স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।নিহত যুবকের নাম মোঃ হৃদয় মিয়া ইয়াসিন। নিহত যুবক শ্রীমঙ্গল শহরতলীর এলাকার শাহীবাগ আবাসিক এলাকার মোহাম্মদ লিটন মিয়া ও হাসিনা বেগমের সন্তান বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহতের পরিবার শ্রীমঙ্গল শহরের শাহীবাগ আবাসিক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়।প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। ঘটনাটি রহস্যজনক বলে অনুমিত হচ্ছে।

You might also like