শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ।গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ।নুরুল হাসান ও রিশাদ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার মাহেদি হাসান ও পেসার শরিফুল ইসলাম।আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে কোন পরিবর্তন আনেনি শ্রীলংকা।এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল লংকানরা।টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২১বারের দেখায় বাংলাদেশ ৮বার এবং শ্রীলংকা ১৩বার জয় পেয়েছে।এশিয়া কাপে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা।এরমধ্যে লংকানদের জয় ১৫টিতে এবং হার তিনটিতে।তবে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তিনবারের মোকাবেলায় দু’বার জয় ও একবার হেরেছে লংকানরা।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক),তানজিদ হাসান,তাওহিদ হৃদয়,জাকের আলী,শামীম হোসেন,সাইফ হাসান, মাহেদি হাসান,শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক),পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস,কামিল মিশারা,কুসাল পেরেরা,কামিন্দু মেন্ডিস,দাসুন শানাকা,হাসারাঙ্গা ডি সিলভা,দুনিথ ওয়েলালাগে, দুশমন্থা চামিরা ও নুয়ান থুসারা।