সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর সদরঘাটে ময়ূরপঙ্খী লঞ্চে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শুক্রবার (৩০ জুন) এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম।তিনি বলেন, সদরঘাটে ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করা ময়ূরপঙ্খী নামক লঞ্চে আগুন লাগার খবর পেয়ে এক এক করে আমাদের ১২টি ইউনিট ঘটনাস্থলে গেছে।তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

You might also like