সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
সত্যবাণী

রাজশাহী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের উদ্দেশে হুমকি দিয়েছেন।রোববার (৬ জুলাই) রাত ৮টার দিকে রাজশাহী মহানগরের জিরো পয়েন্টে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এ হুমকি দেন।হাসনাত আব্দুল্লাহ বলেন,খুনি হাসিনার পক্ষে বসুন্ধরার মিডিয়া যে ভূমিকা পালন করেছে,আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন।জনগণ তা কখনো বরদাশত করবে না।এনসিপির এই নেতা আরও বলেন,দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জুলাই আন্দোলন অব্যাহত থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে।সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

You might also like