সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তিতে”পিস হোম”প্রজেক্টের আত্মপ্রকাশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: গত ১৫ জুলাই লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তির অনাড়ম্বরভাবে উদযাপন করা হয়েছে।এই অনুষ্ঠানে রেডিও ও টিভির অনুষ্ঠানে পেট্রন হিসাবে অনেকে যোগদান করেন।এবং বাংলাদেশে দুঃস্হ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা ও অন্য প্রয়োজনীয় কিছু সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে “পিস হোম” প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।সে লক্ষ্যে রেডিও ও টিভির নতুন কিছু পৃষ্ঠপোষকদের নিয়ে একটি মত বিনিময় সভা এলবি২৪ টিভির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।পিস হোম গ্লোবাল এর চেয়ারপার্সন কানেকটিং কমিউনিটির মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও স্পেকট্রাম বাংলা রেডিও টিভির ফাউন্ডার মিছবাহ জামালের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্দিং বরা কাউন্সিলের সাবেক মেয়র ও হেনা ফাউন্ডেশনের ফাউন্ডার কাউন্সিলার ফেরদৌসী হেনা চৌধুরী,আরো উপস্থিত ছিলেন এলবি২৪ ফাউন্ডার শাহ ইউসুফ,নতুনদিন ফাউন্ডার ডিরেক্টর এম এ মতিন, রেডিও টিভি ও পিস হোম পাট্রন মানিক মিয়া,এলবি২৪ ম্যানেজিং এডিটর সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল,বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ অহিদ উদ্দিন,বর্নবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মোঃ আব্দুল মুকিত, মোহাম্মদ ওয়ারিছ আলী,আংগুর আলি, মদরিস আলি মোফজ্জিল,মোঃ দিলওয়ার হোসেন, সাংবাদিক শেরওয়ান কামালি,নাহিদা মিছবাহ ও পিস হোম ইউএসএর কোঅর্ডিনেটর বাবলি আহমেদ সমাজসেবী কাজী মামুনুর রশীদ,জয়দুল হক ও এস এম মাহমুদুল হক প্রমুখ।অনুষ্ঠানে সকলে রেডিও ও টিভির এই মহতি কাজের জন্য উদোক্তাদের প্রসংশিত করেন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এখানে উল্লেখ্য ইতিমধ্যে সিলেটের গোলাপগন্জের দক্ষিণ বাঘায় পিস হোম কার্যক্রম গত ১১ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।এতে দুঃস্হ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।