সারজিস-হাসনাতকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা
নিউজ ডেস্ক
সত্যবাণী
রবরিশাল:কারিগরি শিক্ষার্থীরা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে (উত্তরাঞ্চল) অবাঞ্ছিত ঘোষণা করেছেন।(১৮ সেপ্টেম্বর) সাত দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নগরের চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে এ ঘোষণা দেন।সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে তারা।এর আগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে পৌঁছান।বিক্ষোভের নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু।তিনি বলেন,হাসনাত ও সারজিস কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিরোধিতা করছেন।তাই তারা যদি কখনো বরিশালে আসেন, শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করবে।