সিলেটে বাসা থেকে চিকিৎসকের লা শ উদ্ধার

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেটঃ সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি বহুতল ভবনের বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুরে মির্জাজাঙ্গালের স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি।তাঁর স্ত্রীও চিকিৎসক।পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়।পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, নিহত চিকিৎসকের পরিবারের ধারণা,মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।নাম প্রকাশ না করার শর্তে নিহত চিকিৎসকের এক প্রতিবেশী বলেন, প্রান্ত ও তাঁর স্ত্রী দুজনই চিকিৎসক। তাঁরা গতকাল রোববারই ওই বাসায় উঠেছিলেন।এর পরদিনই বাসার ভেতর থেকে প্রান্তের মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার পর বিকেলে ওই বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি।তখন ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। এর আগেই মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে,ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

You might also like