সুইজারল্যান্ডের বড় জয়
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টসঃ গোল মিলছিল না কিছুতেই।দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। দারুণভাবে কাজে লাগল এই সিদ্ধান্ত। ওই তিন বদলি খেলোয়াড়ের একজন করলেন জোড়া গোল,আরেকজন একটি করে গোল করলেন ও করালেন।দারুণ জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল সুইসরা।লস অ্যাঞ্জেলসে বৃহস্পতিবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে সুইজারল্যান্ড।ম্যাচের ৮০ মিনিটের পর থেকে ১০ জন নিয়ে খেলেছে বসনিয়া। ৭৩ মিনিট পর্যন্তও গোলশূন্য ছিল স্কোরলাইন। বাকি সময়ে হয়েছে পাঁচ গোল, যার তিনটি ৯০ থেকে ৯৭ মিনিটের মধ্যে।বদলি নামার তিন মিনিটের মধ্যে দলকে এগিয়ে নেন সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ইয়োহান মানজাবি। রুবেন ভার্গাস বাড়ান ব্যবধান।২০ বছর বয়সী মানজাবি নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করার পর, ব্যবধান কমান বসনিয়ার বদলি খেলোয়াড় এরমিন মাহমিচ।একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লেখান সুইস অধিনায়ক গ্রানিত জাকা।
বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বদলি নেমে জোড়া গোল করার কীর্তি গড়লেন মানজাবি (২০ বছর ২৪৭ দিন)।বিশ্বকাপে সুইজারল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতাও তিনি।দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সুইজারল্যান্ড,১ পয়েন্ট বসনিয়ার। একটি করে ম্যাচ কম খেলা কানাডা ও কাতারেরও ১ পয়েন্ট করে, দিনের পরের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-১ ড্র করেছিল সুইজারল্যান্ড। কানাডার বিপক্ষে এগিয়ে গিয়ে ১-১ ড্র করেছিল বসনিয়া।প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ বল দখলে রাখলেও, প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা খুব একটা নিতে পারেনি সুইজারল্যান্ড। বসনিয়াও পারেনি উল্লেখযোগ্য কিছু করতে। দুই দলেরই কেবল একটি করে শট লক্ষ্যে ছিল।৫৬তম মিনিটে এগিয়ে যেতে পারত সুইসরা। ছয় গজ বক্সের বাইরে