সেবলুল হকের ব্যারিস্টার সম্মাননা প্রকাশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: বৃটেনের বিখ্যাত ‘দি অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন’ আয়োজিত একটিমর্যাদাপূর্ণ কল টু দা বার সম্মাননা অনুষ্টান অনুস্টিত হয় মংলবার ২২ জুলাই ২০২৫,উক্ত অনুস্টানে বিশিষ্ট আইনজীবী সেবলুল হক সহ অন্যান্য কয়েকজন ব্যারিস্টার দেরআনুষ্ঠানিকভাবে বারিস্টার সম্মাননা প্রদান করা হয়।সোমবার (২৮ জুলাই) ডেইলি টাইমস এ ব্যারিস্টার সেবলুল হকের নাম প্রকাশিত হয়েছে।ব্যারিস্টার সেবলুল হক তার মেধা এবং অধ্যবসায়ের মাধ্যমে ইউকের আইনাঙ্গনেকৃতিত্বের স্বাক্ষর রেখেছেন,যা শুধু তার জন্য নয় বরং আইন অঙ্গনে তার সহকর্মী,বাংলাদেশি কমিউনিটি ও আইনের শিক্ষার্থীদের জন্যও একটি বড় অনুপ্রেরণা।তারজ্ঞান ও অভিজ্ঞতা বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবেকাজ করবে, এই প্রত্যাশা করেছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে চারটি ইনস অব কোর্ট থেকে কল-টু-দ্য বার ডিগ্রি প্রদান করা হয়।চারটি ইন হলো- লিংকনস্ ইন,গ্রেজ ইন,ইনার টেম্পল এবং মিডল টেম্পল।দ্যঅনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন সবচেয়ে বড় এবং সদস্য সংখ্যা বেশি।দ্বিতীয়বৃহত্তম ইন হলো- ইনার টেম্পল।যুক্তরাজ্যে বেড়ে ওঠা সেবলুল হকের দেশের বাড়ি জগন্নাথ পুর উপজেলার, হাসানফাতেমা পুর গ্রামে,তার পিতা মরহুম হাজি শফিকুল হক (কলন্দর আলি) এবং একমাত্র বড় ভাই ক্রীড়া সংগঠক বাবলুল হক।বৃটেনের অত্যন্ত পরিচিত মুখ, সেবলুল হকইতিমধ্যে সফলতার সাথে কাউন্সিল অফিসার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন,এছাড়াও প্রাক্তন অধ্যাপক এবং বর্তমান সলিসিটার অফ দা সুপ্রিম কোর্ট অফ ইংল্যান্ডএন্ড ওয়েলস, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টি, ইমিগ্রেশন, উইলস এন প্রোবেট,ল্যান্ডলর্ড এন্ড টেনান্ট বিশেষজ্ঞ, সেবলুল হক দীৰ্ঘ ১০ বৎসর যাবৎ দক্ষতার সাথে আইনি সেবা প্রদান করে আসছেন।
আইনি সেবার পাশাপাশি সেবলুল হক একজন বিশিষ্ট স্বেচ্ছাসেবী সমাজ সেবক, যুবকর্মী এবং ক্রীড়া সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি লন্ডনের অন্যতম সেরা ব্যাডমিন্টন ক্লাবটাওয়ার হ্যামলেটস্ ব্যাডমিন্টন ক্লাবের (THBC) প্রতিষ্ঠাতা, সোসাইটি অফ ব্রিটিশবাংলাদেশী সলিসিটর্স (SBBS) এর প্রাক্তন প্রেস সেক্রেটারি, লন্ডন মেট্রোপলিটনইউনিভার্সিটির প্রাক্তন মাস্টার অফ ল (LLM) স্টুডেন্ট প্রতিনিধি.ব্যারিস্টার সেবলুল হক এক প্রেস বিজ্ঞপ্তি তে বলেন “জ্ঞান বিতরণের জন্য” তাই তিনিশিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী দের শিক্ষা,প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেথাকেন।সেবলুল হক, তার ব্যারিস্টার সম্মাননা প্রকাশের জন্য,দি অনারেবলসোসাইটি অফ লিংকনস ইন এর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।ব্যারিস্টার সেবলুল হক সমাজে উন্নতমানের আইনি সেবা অব্যাহত রাখার প্রত্যাশারাখেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।