স্টারমারের পদত্যাগের কোনো পরিকল্পনা নেই: ডেভিড ল্যামি
নিউজ ডেস্ক
সত্যবাণী
যুক্তরাজ্য: এখনই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি কবে দায়িত্ব ছাড়বেন সে বিষয়ে কোনো সময়সূচিও নির্ধারণ করেননি।সোমবার এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিসভায় স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী ডেভিড ল্যামি।একই সঙ্গে তার পদত্যাগ নিয়ে জল্পনা-কল্পনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি।দ্য গার্ডিয়ান। এর আগে স্টারমারের সহযোগীরা ইঙ্গিত দিয়েছিলেন,আগামী মাসে অনুষ্ঠিতব্য মেকারফিল্ড আসনের উপনির্বাচনে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম যদি জয়ী হন তবে স্টারমার পদত্যাগে রাজি হতে পারেন।তবে ল্যামি বলেছেন,এখনো এ ধরনের কোনো পরিকল্পনা নেই।ডেভিড ল্যামি যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী।স্কাই নিউজকে তিনি বলেছেন,‘আমি বিষয়টি পরিষ্কার করে বলতে চাই-কিয়ার স্টারমার আমার দেখা সবচেয়ে ধৈর্যশীল একজন মানুষ।রোববারও তার সঙ্গে আমার দুই বার কথা হয়েছে। তার লড়াইয়ের অভিজ্ঞতা আছে।তাই দায়িত্ব ছাড়ার কোনো সময়সূচি দেওয়া হচ্ছে না।ল্যামি আরও বলেন, ‘বর্তমানে আমাদের প্রধান কাজ হলো সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া।এই মুহূর্তে নেতৃত্বের কোনো প্রতিযোগিতা নেই।জনগণের জন্য কাজ করার ব্যাপারে তিনি (স্টারমার) প্রতিশ্রুতিবদ্ধ।