স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।শুক্রবার (১৩ মার্চ) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরও বলা হয়েছে,২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

You might also like