স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি।এর আগে বুধবার রাত ১টা ১৮ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খালেদা জিয়া।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান,বেগম খালেদা জিয়া হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরে আসেন।চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এ তথ্য জানান তিনি।এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন রয়েছেন।দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।সর্বশেষ চলতি বছরে লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।উল্লেখ্য,লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এ নিয়ে দ্বিতীয়বার চেকআপের জন্য হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন।

You might also like