হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ,মোটরসাইকেলে আগুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এ ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু  বলেন,সন্ধ্যার দিকে আমরা একটি ককটেল বিস্ফোরণের খবর পাই।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা সন্ধ্যায় হাতিরঝিলের মধুবাগ ব্রিজে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।এ সময় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

You might also like