হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।এ ঘটনায় রফিক নামের একজন আহত হয়েছেন।আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ইমরান (৪৮) ও সিএনজি চালক শহিদুল (৫০)।ফায়ার সার্ভিস জানায়,হানিফ ফ্লাইওভারের উপরে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও একজন যাত্রী মারা যান।এ ঘটনায় আহত রফিক নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো.ফারুক জানান,মরদেহ দুইটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।