হামজা-ফাহমিদুলের ‘অভিষেক’ জয়ে রাঙাল বাংলাদেশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্ক: বর্তমান বাংলাদেশের ফুটবল সমর্থকদের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু হামজা চৌধুরীর।দেশের ফুটবলে নতুন করে যে উম্মাদনা তৈরি হয়েছে,তার বড় কারণ এই নামটাই সবার আগে।দেশের মাটিতে প্রথমবার খেললেন সেই হামজা চৌধুরী।ঢাকার জাতীয় স্টেডিয়ামে তিনিও হতাশ করলেন না দর্শকদের।ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক গোল করে দেশের মাটিতে নিজের অভিষেক ম্যাচে আলো ছড়ান লেস্টার সিটি একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার।দ্বিতীয় গোলটা আসে সোহেল রানার পা থেকে।আর এইর মধ্য দিয়ে দীর্ঘ ৫৫ মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরেই ২-০ গোল ভুটানকে হারালো বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়ামে বুধবার (৪ জুন) ভুটানের বিপক্ষে ম্যাচে সবার নজর ছিলো হামজা ও ফাহামেদুলে ওপরেই।তারা দুজন অবশ্য হতাশ করেননি সমর্থকদের। ম্যাচের ষষ্ঠ মিনিটে জামালের অ্যাসিস্ট থেকে গোল করে সমর্থকদের আনন্দে ভাসান হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে প্রথম গোল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও এটা তার প্রথম গোল।আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। জয়ে দারুণ প্রস্তুতিই হলোা ক্যাবরেরার দলের।ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভুটানের কোচ বলেছিলেন, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের শক্তি বাড়িয়েছে। হামজা ৪৫ মিনিটে খেলেছেন। কাজের কাজটি তিনি করেছেন ৬ মিনিটের মধ্যে গোল করে দলকে লিড এনে দেওয়ায়। জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই গোল করলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেছেন সিনিয়র সোহেল রানা।ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে কিছু সময় খেলাবেন বলেছিলেন কোচ।তাকে ৬০ মিনিট পর্যন্ত খেলিয়েছেন কোচ।প্রথম দিন ফাহামিদুল নিজের দক্ষতা প্রমাণ করেছেন।ঢাকা জাতীয় স্টেডিয়ামের মাঠ বাংলাদেশের অনেক ফুটবলারের জন্যই নতুন।বহুদিন পর এই মাঠে ম্যাচ খেলে বাংলাদেশ হতাশ করেনি। প্রাধান্য বিস্তার করেই বাংলাদেশ প্রত্যাশিতভাবে ম্যাচটি জিতে নিয়েছে।আগামীকাল ফুটবরারদের রিকভারি।পরের দিন থেকে নেমে পড়বেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের অনুশীলনে।কানাডা প্রবাসী শামিত সোম যোগ হবেন ওই অনুশীলনে।শামিত ছাড়া বাকি ২৫ জনই ছিলেন ভুটানের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে। কোচ ৫ জন খেলোয়াড় পরিবর্তন করে পরখ করেছেন।বিরতির পর কোচ মাঠে নামিয়েছেন ডিফেন্ডার শাকিল আহামদ তপু, মিডফিল্ডার রিদয়, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম,মোহাম্মদ ইব্রাহিমকে।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), তাজউদ্দিন, সাদ উদ্দিন, সোহেল রানা, ফাহামিদুল, জামাল ভূঁইয়া, তপু বর্মন, রাকিব হোসেন, কাজেম শাহ, তারিক কাজী, হামজা চৌধুরী।