হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু,নতুন আক্রান্ত ১১৫৫ জন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৫৫ জন।আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৩১২ জন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হওয়া হামরোগীর সংখ্যা ১৬৩ জন,গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮ জন।গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩২২ জন।একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন।গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৫ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৮০ জন শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে।