হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশেই বেড়েই চলছে হামের প্রাদুর্ভাব।এর সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হামে ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছে।একই সময়ে সারাদেশে আরও এক হাজার ৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে।এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৯ জন।আর নিশ্চিত হামে ৭০ জন মারা গেছে।চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সাত হাজার ৩০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।আর উপসর্গ দেখা গেছে ৫৪ হাজার ৪১৯ শিশুর শরীরে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ হাজার ১৬০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৩৪ হাজার ৯৬৮ শিশু।

You might also like