হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকায় অবস্থিত দুটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার বা এডিসি আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,চায়না এবং রাশিয়া তাদেরকে একটা হুমকি দিয়ে ই-মেইল করা হয়েছে।বাট ওইটা কোন জায়গা থেকে আসছে ওইরকম কিছু না।আমরা ধারণা করছি, এটা স্ক্যামের,ফেইক।

ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসগুলো নিয়মানুযায়ী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দফতর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে বিষয়টি অবহিত করার পর দূতাবাসগুলোর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং আরো জোরদার করা হয়েছে।এডিসি আবু খায়ের বলেন,“তারা আমাদেরকে কিছু জানায় নাই।মনে হয় মিনিস্ট্রি অফ ফরেইন অ্যাফেয়ার্সকে জানাইছে।আমি অফিসিয়ালি কোন কিছু পাই নাই বাট যখন জানছি আমাদের যে এক্সিসটিং সিকিউরিটি মেজার সেগুলোই আরো জোরদার করা হয়েছে। ওইরকম কোন কিছু মনে করতেছি না।তবে এ বিষয়ে থানায় জিডি বা লিখিত কোন অভিযোগ করা হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

You might also like