হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী আর নেই
নিউজ ডেস্ক
সত্যবাণী
চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী এ তথ্য নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তার মৃত্যু হয়। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস জানান, সকাল সাড়ে ১০টায় উচ্চ রক্তচাপজনিত কারণে জুনায়েদ বাবুনগরী সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।