১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
নিউজ ডেস্ক
সত্যবাণী
গ্রিনল্যান্ডঃ আগামী বুধবার (১২ আগস্ট) পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে।তবে এই সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।সোমবার (১০ আগস্ট) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সূর্যগ্রহণটি শুরু হবে ১২ আগস্ট রাত ৯টা ৩৪ মিনিট ১৮ সেকেন্ডে।কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে রাত ১১টা ৫ মিনিটে।পরদিন ১৩ আগস্ট রাত ১২টা ৪৮ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।এরপর কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে এবং পরে পূর্ণ গ্রহণের সমাপ্তি ঘটবে।বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না।গ্রহণটি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য,বেরিং সাগর,রাশিয়ার তাইমির উপদ্বীপ ও আনাদির উপসাগরসংলগ্ন এলাকা,আর্কটিক মহাসাগরের কিছু অংশ,আইসল্যান্ডের পশ্চিম উপকূল এবং ইউরোপের কয়েকটি অঞ্চলে দৃশ্যমান হবে।পূর্ণ সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১ দশমিক ৮।