১৮তম হিলালপুর প্রিমিয়ার লীগ সফলভাবে সম্পন্ন

নিউজ ডেস্ক
সত্যবাণী

গোলাপগঞ্জঃ প্রতিবারের মতো বর্ণিল আয়োজন ও ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর প্রিমিয়ার লীগের ১৮তম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিলালপুর মাঠে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন হিলালপুর ক্রিকেট এসোসিয়েশনের অন্যতম পরিচালক ও হিলালপুর জামে মসজিদের ক্যাশিয়ার সুলেমান আহমেদ, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ এর সাবেক সভাপতি কাসেদুল ইসলাম সাকের, বর্তমান সভাপতি ইসমাইল আহমদ ও গ্রামের যুব নেতা জামিল হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান, টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ও ক্রীড়া ব্যক্তিত্ব, ইউরো বাংলা ও এলবি ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।এছাড়াও অনুষ্ঠানে গ্রামের মুরব্বি, তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন,হিলালপুর একটি এমটি আদর্শ গ্রাম হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।এই গ্রামে জন্ম নেওয়া বহু গুণীজন দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।হিলালপুর ক্রিকেট এসোসিয়েশনের মাধ্যমে টানা ১৮ বছর ধরে প্রিমিয়ার লীগ আয়োজন একটি বিরল দৃষ্টান্ত ও গ্রামের জন্য বড় গৌরবের বিষয়। খেলাধুলা শুধু দেহ নয়, মনকেও সুস্থ রাখে এবং মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন,আপনারা সবাই দোয়া করবেন আমাদের গ্রামের কৃতিসন্তান,তরুণ ক্রিকেটার জিব্রানের জন্য। তিনি বর্তমানে লন্ডনে ক্রিকেটে অসাধারণ সাফল্য ও সম্মান অর্জন করেছেন, যা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। তাকে নিয়ে আমরা সত্যিই গর্বিত। ইনশাআল্লাহ, খুব শিগগিরই তিনি জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে আমাদের সিলেটকে আরও আলোকিত করবেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি।বরাবরের মতো এবারের টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। দক্ষতার সঙ্গে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন সুলেমান আহমেদ, কাসেদুল ইসলাম সাকের, জামিল হোসেন ও ইসমাইল আহমদ।

ম্যাচভিত্তিক ম্যান অব দ্য ম্যাচ:

১ম ম্যাচ : সাদমান শাওন

২য় ও ৩য় ম্যাচ : মনির আহমেদ

৪র্থ ম্যাচ : নাহিদ আহমেদ

৫ম ম্যাচ : মামুনুর রশীদ রাজু

৬ষ্ঠ ম্যাচ : ইসমাইল

৭ম ম্যাচ : মামুনুর রশীদ রাজু

বিশেষ সম্মাননা:

ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট : মামুনুর রশীদ রাজু

সেরা ব্যাটসম্যান : মনির আহমেদ

সেরা বোলার : নাইম আহমেদ

দলীয় ফলাফল:

•চ্যাম্পিয়ন : হিলালপুর নর্থ থান্ডার্স

•ম্যানেজার : জামিল আহমেদ

•রানার-আপ : হিলালপুর সাউথ সিক্সার্স

•ম্যানেজার : সাকের আহমেদ

•তৃতীয় স্থান : হিলালপুর ইস্ট ওয়ারিয়র্স

•ম্যানেজার : সুলেমান আহমেদ

•চতুর্থ স্থান : হিলালপুর ওয়েস্ট গোল্ডেন বয়েজ

ম্যানেজার : ইসমাইল আহমদ

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

You might also like