১৯৭১ এর শ্রীরামসী গণহত্যার শহীদ স্মরণে লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ ১৯৭১ সালের ৩১ আগষ্ট শ্রীরামসী গণহত্যার শহীদদের স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও ‘‘শ্রীরামসী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘‘ এর উদ্যোগে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনটি ।৩১ আগস্ট ২০২৫ রোববার বাদ আসর পূর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে শ্রীরামসী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সভাপতি ইসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকনের সার্বিক তত্বাবধানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মারুফ। ব্রিটেনে বসবাসরত শ্রীরামসী এলাকার সর্বস্থরের প্রবাসীদের উপস্থিতিতে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সাবেক মন্ত্রী জনাব আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী সহ বিপুল সংখ্যক মুসল্লি।

এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কমিউটিনিনেতা নুরুল হক লালা মিয়া,ইলিয়াস মিয়া, গিয়াস উদ্দিন, গোলাব আলী, শায়েক আহমেদ। শ্রীরামসী এলাকাবাসী ও শহীদদের আত্মীয় স্বজনদের মাঝে মিলাদ ও দোয়া মাজফিলে আরো অংশ নেন আলহাজ আব্দুল মালিক মানিক, আমীর হোসেন, অনিক মিয়া,মোস্তাক আহমেদ, আবর আলী, ওমর আলী, আঙ্গুর আলী,আলী হোসেন, আক্কাস আলী, আকরাম হোসেন মুবিন,আলী আশরাফ, তফজ্জুল হোসেন, শোয়েব আহমেদ, হাফেজ মওলানা জিলু খান, এডভোকেট কামাল উদ্দিন আলী, হেলাল উদ্দিন আলী,আব্দুল মুকিত চুন্নু এমবিই ,আজিজুল হক মন্তেস্বর, আজমল হোসেন, আব্দুল হাই,রুপা মিয়া, এখলাছুর রহমান, আব্দুল কাহার, আব্দুল করিম, এরশাদ আলী প্রমুখ।
এখানে উল্লেখ্য যে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৩১শে আগস্ট বরবর পাকিস্তান হানাদার বাহিনী প্রত্যন্ত অঞ্চল শ্রীরামসীতে চালায় ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ । সিলেট অঞ্চলের কুখ্যাত রাজাকার মুফতি নূর উদ্দিন ও জন্নাথপুর এলাকার রাজাকাররা শ্রীরামসীতে আক্রমন করতে পাকবাহিনীতে সহযোগীতা করে। মুফতি নূর উদ্দিনের নেতৃত্বে দেশীয় রাজাকারা শান্তিকমিটি গঠনের কথা বলে এলাকাবীকে ডেকে এনে চালায় নির্মম হত্যাযজ্ঞ । পাকবাহিনী শ্রীরামসী হাইস্কুলের স্কুলের প্রধান শিক্ষক সাদ উদ্দিন সহ স্কুলের শিক্ষক, স্থানীয় শ্রীরামসী তহশিল অফিসের তশিলার শ্রীরামসী বাজারের ব্যবসায়ী সহ এলাকার ১৭০জন মানুষকে নির্মভাবে হত্যা করে। এর পর চালায় শ্রীরামসী বাজার এবং গ্রামের প্রতিটি বাড়ীতে লুটপাট।লুটপাট ও হত্যাযজ্ঞ শেষে বজার এবং শ্রীরামসী গ্রামের শতাধিক বাড়ী আগুনে পুড়িয়ে দেয় কুখ্যাত রাজাকার মুফতি নূর উদ্দিনের নির্দেশে পাকবাহিনী ও রাজাকারেরা ।

You might also like