৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়েছে।সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে গণনা চলছে।তিনি বলছেন এটা তার ব্যবসার টাকা।আটকের পর বেলাল উদ্দিন অবশ্য একটি ভিডিওতে বলেছেন,তার ব্যাগে থাকা টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ।এটি তার ব্যবসার টাকা।বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।তার বাবার নাম দবিরুল ইসলাম।