আগামীকাল থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে।শুক্রবার (২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.তানভীর মিয়া জানান,আগামীকাল শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।অর্থাৎ, শুক্রবার (২২ মে) থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে।বিদ্যালয় খুলবে ৭ জুন।মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২২ মে থেকে ছুটি শুরু হচ্ছে।তবে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি রোববার (২৪ মে) থেকে শুরু হওয়ার কথা ছিল।এ নিয়ে প্রাথমিক শিক্ষকদের মধ্যে অসন্তোষ ছিল।