আদর্শিক রাজনীতির অগ্রদূত: ঐক্য ন্যাপ নেতা আসাদুল্লাহ তারেক

সংগ্রাম দত্ত
সত্যবাণী

কুমিল্লা: বর্ষীয়ান রাজনীতিবিদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুল্লাহ তারেকের জন্মদিন ২০ শে জানুয়ারি।১৯৫৬ সালের এই দিনে কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। রাজনীতি ও আইন—দুই ক্ষেত্রেই তার অবদান অমোঘ, আর জীবনের গল্প আজও প্রেরণার উৎস।শৈশব থেকেই রাজনীতির সঙ্গে তাঁর পরিচয়। যেহেতু আমার পিতা ওই দলের একজন সক্রিয় রাজনৈতিক ছিলেন, আমি মাত্র ৯–১০ বছর বয়সে তাঁর মুখে প্রথম শুনেছিলাম আসাদুল্লাহ তারেক আঙ্কেলের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে তিনি ন্যাপের আদর্শে দীক্ষিত হয়ে বামপন্থী আন্দোলনে যুক্ত হন। একনিষ্ঠ কর্মী থেকে ছাত্রনেতা—তারেকের রাজনৈতিক উত্থান ছিল ধারাবাহিক, সংগ্রামনির্ভর এবং আদর্শভিত্তিক। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য হিসেবে ‘দশ দফা’ প্রণয়ন প্রক্রিয়ায় তাঁর অবদান বিশেষভাবে স্মরণযোগ্য।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ তাঁর জীবনের এক অনন্য অধ্যায়। সরাসরি অস্ত্র হাতে লড়েননি, তবে মেজর হায়দারের অধীনে গঠিত ২ নং সেক্টরের বিশেষ গেরিলা বাহিনীর প্রচার ও প্রকাশনার দায়িত্বে সক্রিয় ছিলেন। ঢাকার বিশ্ববিদ্যালয় খেলার মাঠে মার্চ মাসে ছাত্র ইউনিয়নের সদস্যদের প্রশিক্ষণেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই সময়কার কর্মকাণ্ড প্রমাণ করে, যে আদর্শ ও ন্যায়বোধই তাঁর রাজনীতির মূল চালিকা শক্তি।স্বাধীনতার পর ন্যাপ ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত দেশের রাজনীতিতে গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দেশীয় সমাজতান্ত্রিক নীতি, ধর্ম ও কর্মের সমন্বয়ে ন্যায়পরায়ণ রাজনীতি বজায় রাখার ক্ষেত্রে আসাদুল্লাহ তারেকের অবদান আজও স্মরণীয়। বড় রাজনৈতিক দলে যোগ দিয়ে ‘টার্নকোট’ রাজনীতি গ্রহণ না করে তিনি আদর্শিক রাজনীতির ধারাটিকে অটল রেখেছেন।আইনের পেশায় তিনি সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী। মুক্তিযুদ্ধের প্রকৃত সংগ্রামীদের স্বীকৃতি প্রদানে হাইকোর্টে রিটসহ তাঁর আইনি লড়াই স্মরণীয়। আজও অনেক প্রকৃত সংগ্রামী তাঁর ত্যাগ ও আইনি লড়াইয়ের জন্য কৃতজ্ঞ।বর্তমানে তিনি ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা। শোষণমুক্ত সমাজ, প্রকৃত গণতন্ত্র, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। ক্ষমতার মোহ নয়, আদর্শের টানে তিনি রাজনীতি চালিয়ে যাচ্ছেন।জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে বলা যায়—আসাদুল্লাহ তারেকের জীবন, সংগ্রাম এবং আদর্শিক রাজনীতি প্রমাণ করে যে, ন্যায়, সততা ও সাহস দিয়ে সমাজ বদলানো সম্ভব। তাঁর স্বপ্ন আজও প্রেরণার বাতিঘর।

You might also like