আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলনের শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সম্মিলিতসামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক শোকবার্তায় আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেতম জুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।বিবৃতিতে তিনি বলেন,আব্দুল বাসেত মজুমদারের মৃত্যু দেশের আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ আইনজীবীকে হারালো।তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি এবং শোকার্ত সহকর্মী,পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।