ইরানকে ‘মৃত ও ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
সত্যবাণী

যুক্তরাষ্ট্রঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পইরানকে একটি ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন।নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করার পাশাপাশি তেহরানের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।ট্রাম্প দাবি করেন,ইরানের কোনো সামরিক নৌ কিংবা বিমানবাহিনী অবশিষ্ট নেই। দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা বলতে এখন আর কিছু নেই এবং তারা সৈন্য কিংবা পুলিশ বাহিনীর বেতনও দিতে পারছে না।দেশটির অর্থনৈতিক পরিস্থিতির এক ভয়াবহ চিত্র তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেখানে বর্তমানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে।ইরানের বর্তমান নেতৃত্বকে পুরোপুরি বিশৃঙ্খল উল্লেখ করে তিনি দাবি করেন,দেশের সঠিক প্রতিনিধিত্ব করার ক্ষমতা তাদের আর নেই।সূত্র: আল-জাজিরা।

You might also like