উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায়: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে।অন্যথায়,জাতি মেনে নেবে না।তিনি উপদেষ্টা পরিষদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন,তারা নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায়,যাতে নির্বাচন ব্যাহত হয়।শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির র্যালি-পূর্ব সমাবেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন।তিনি বলেন,“যে সংস্কারের কথা আজকে বলা হয় সেই সংস্কারে সূচনা করেছেন জিয়াউর রহমান।বিএনপি যে সংস্কারের কথা বলেছে বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে তা জুলাই সনদে লিপিবদ্ধ করা হয়নি।
এ সময় তিনি অভিযোগ করেন,‘উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে হওয়া ঐকমত্য থেকে সরে এসে নতুন করে প্রস্তাব দিয়েছে, যেখানে অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।মির্জা ফখরুল বলেন,“তারা‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছেন, তাতে আমরা একমত হইনি।” তিনি প্রশ্ন তোলেন,‘রাজনৈতিক দলগুলোকে যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে এতদিন ধরে চলা আলাপ-আলাচনার আসলে কী অর্থ ছিল?’কিছু রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন,ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে।অন্যথায়,জাতি মেনে নেবে না।মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন,‘তারা নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায়, যাতে নির্বাচন ব্যাহত হয়।কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি।উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি আবারও আলোচনায় বসে, তাহলে এত দিন ধরে ঐকমত্য কমিশন যে আলোচনা করেছে তার কী মানে হলো।