এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভার্তি ১৫৯৩

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন,চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন,ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮৩ জন,ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন,খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন,রাজশাহী বিভাগে ১৩৭ জন,রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।এ নিয়ে চলতি বছরে ১৬৪ জনের মৃত্যু হয়েছে।এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৬৩ জন।

You might also like