করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।সোমবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তার সহধর্মিণী সেলিনা মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া নেই।চিকিৎসকের পরামর্শ মেনে পররাষ্ট্রমন্ত্রী তার স্ত্রী বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন বলে জানা গেছে। প্রসঙ্গত,এর আগেও গতবছর নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনা আক্রান্ত হয়েছিলেন।