খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
সত্যবাণী

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২০ আগস্ট) গভীর রাতের কোনো এক সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার পর বিষয়টি জানাজানি হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।রামগড় থানার ওসি গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে শুধু মা ও মেয়ে ছিলেন। আজ সকালে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে গরু-হাঁস-মুরগি বাইরে না আসায় সকাল সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা বেগমের ২ মেয়ে ও ৫ ছেলে রয়েছে। জমিজমা লেখে দেওয়া নিয়ে পারিবারিক বিরোধ ছিল।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

You might also like