খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।আজ বুধবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বুধবার রাত থেকেই বিজিবি মোতায়েন করা হয়।এছাড়াও পুরো এলাকার নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।