গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে পূর্বঘোষিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচিটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।যদিও গতকাল সোমবার (২৩ মার্চ) সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।কিন্তু মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট হবে না।তবে কেন পালন করা হবে না, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

You might also like