গানে গানে কমরেড শ্রীকান্ত দাশের ১৭তম স্মরণসভা

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত‍্যবাণী

লন্ডন: গত ১৯ নভেম্বর ২০২৬,শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’র সতেরতম প্রয়াণদিবস উপলক্ষে ভার্চুয়াল “স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে। কমরেড শ্রীকান্ত দাশ শোষণ ও দারিদ্র লাঞ্চিত সমাজের বিরুদ্ধে, তিনি এক দ্রোহী সংসপ্তক ছিলেন। ছিলেন সমাজ পরিবর্তনের চিন্তক।

কানাডার মন্ট্রিয়ল,টরন্টো ও নিউইয়র্ক সময় সকাল দশটা, যুক্তরাজ্য সময় দুপুর তিনটা এবং বাংলাদেশ সময় রাত্র নয়টায় লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ’র সঞ্চালনা ও বীর মুক্তিযোদ্ধা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ সৈয়দ শাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।

স্মরণসভা অনুষ্ঠানের শুরুতে কমরেড শ্রীকান্ত দাশ’র স্মরণে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাঁর কর্ম ও জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সঞ্চালক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত, লেখক গবেষক তাজুল মোহাম্মদ।

বিশ্বের নানা প্রান্ত হতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সামাজিক, রাজনৈতিক, শিল্পী সংস্কৃতির নানা শ্রেণিপেশার মানুষ।

লেখক তাজুল মোহাম্মদ বলেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে হাওরের যোগাযোগ উন্নয়নে যে উড়াল সেতুর কথা আমরা পাই, তার চিন্তার দর্শন আশির দশকেই কমরেড শ্রীকান্ত দাশের চিন্তা হতে পাই। এই শিল্পী সংগ্রামীর বিপ্লবী রাজনৈতিক জীবনদর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তার প্রতি বিপ্লবী শ্রদ্ধা জানানোর উদ্দেশে এই স্মরণসভার অনুষ্ঠান। তিনি আরো বলেন কমরেড শ্রীকান্ত দাশের রাজনীতির পাশাপাশি আরেকটি হাতিয়ার তাঁর কন্ঠ ছিল। তৎকালীন সময়ে বড় বড় রাজনৈতিকরা বক্তব্য দিয়ে যা করতেন ,কমরেড শ্রীকান্ত দাশ তাঁর কন্ঠ দিয়ে তা করে ফেলতেন। তাঁর কন্ঠ জাগানোর কথা, জাগরনের কথা, চেতনার কথা, দেশপ্রেমের কথা বলতো। যেখানে মানুষ কণ্ঠ দিয়ে অর্থ-বিত্তের কথা চিন্তা করেন সেখানে কমরেড শ্রীকান্ত দাশ সমাজ বদলের কথা চিন্তা করতেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মেঠোসুর এর সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার, গণমাধ্যম কর্মী সন্দীপন শুভ ও সিলেট উদীচীর সারথী শ্রমিক সন্দীপ। কমরেড শ্রীকান্ত দাশ’র যাপিত জীবন ও জীবনবোধ লক্ষ‍্য রেখে বিমান তালুকদার কন্ঠ তুলেন,

“ আগুনে আমার মৃত্যু নাই আগুনে বাঁচি আগুনে গাই
চির প্রণম্য অগ্নিশিখায় ডানা ঝাপ্টায়া যাই।
আগুনে আমার মৃত্যু নাই আগুনে বাঁচি আগুনে গাই
তিনভাগ জলে বেখেয়ালে একা আগুনেতেই ঝাঁপাই॥”

সিলেট উদীচী সারথী শ্রমিক সন্দীপ তাঁর ভাবনায় কন্ঠ তুলেন ,

“ নামে চুম নাইরে আমার নামে ঘুম নাই
প্রাণে প্রাণ মেলাবোই
বলে রাখি, বলে রাখি
গঙ্গাবুড়ি গঙ্গাবুড়ি শোন
এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো”।

অতঃপর কমরেড শ্রীকান্ত দাশ’র সামাজিক ও রাজনৈতিক আদর্শ বোধ অনুধাবন করে গণমাধ‍্যম কর্মী সন্দীপন শুভ সুর তুলেন

“ দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়,
দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়,
দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়”।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ সৈয়দ শাখাওয়াত হোসেন, অধ্যাপক ডাঃ সুধেন্দু বিকাশ দাস, লেখক অনুবাদক ও টেগোর সেন্টার সিলেটের নির্বাহী প্রধান মিহিরকান্তি চৌধুরী, সাবেক পিপি ও সুনামধন‍্য আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সিলেট চা-শ্রমিক এবং রিক্সা-ব‍্যাটারী-বাইক শ্রমিক আন্দোলনের নেতা, অ‍্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন,আইনজীবী ও লেখক সুব্রত দাশ, সুনামগঞ্জের গণমাধ্যম কর্মী কেন্দ্রীয় উদীচীর সহঃ সভাপতি জাহাঙ্গীর আলম, মেঠোসুর এর সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার ও কমরেড শ্রীকান্ত পুত্র সুশান্ত দাস প্রমুখ।

ভার্চুয়াল স্মরণসভায় সংযুক্ত হয়েছিলেন প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা অ‍্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, কবি ও লেখক নীলকান্ত দাশ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ইফতেখারুল হক পপলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল যুক্তরাজ্যের অন্যতম নেতা সলিসিটর শাহরিয়ার বিন আলী,  দুরন্ত দাস,  মতিয়ার মিয়া, কাজল সরকার,  প্রসেনজিৎ চৌধুরী,  শিমুল চন্দ্র দাস, উর্মি তালুকদার,  এল্টন সরকার, রেমী তালুকদার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন
বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশ, রথীন্দ্র সরকার, দেবেশ দাস, মৃদুল চন্দ্র দাস, জুয়েল মজুমদার প্রমুখ।

সভাপতি ডঃ সৈয়দ শাখাওয়াত হোসেন বর্তমান বাস্তবতায় কমরেড শ্রীকান্ত দাশের মতো মহৎ  ব্যাক্তিদের সাধারণত মানুষের কাছে তোলে ধরার প্রয়োজনীয়তার প্রতি সমধিক গুরুত্ব আরোপ করেন এবং মুক্তিযোদ্ধের চেতনায় দেশ গড়ার সংগ্রামে আত্মনিয়োগ করার জন্য সকলেকে আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। এবং গণসংগীত শিল্পী আব্দুল করিমের গানের মাধ্যমে স্মরণসভার ইতিটানা হয় ।
অবশেষে গণসংগীত শিল্পী আব্দুল করিমের গান
“ তুমি মানুষ আমি মানুষ…
তুমি মানুষ আমি মানুষ
সকল এক মায়ের সন্তান…
এইসব নিয়া দ্বন্দ্ব কেনো..
কেউ হিন্দু কেউ মুসলমান”
সমবেত কন্ঠে বিমান তালুকদার, শ্রমিক সন্দীপ, সন্দীপন শুভ’র গাওয়ার মাধ‍্যমে স্মরণসভার ইতিটানা হয় ।
উল্লেখ্য কমরেড শ্রীকান্ত দাশ রাজনীতিতে আসেন উত্তাল চল্লিশে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর বিখ্যাত গান “ কাউয়ায় ধান খাইলরে, খেদানোর মানুষ নাই; কামের বেলা আছে মানুষ খাইবার বেলা নাই। ১৩৫০ বাংলার ফাল্গুন মাসে [১৯৪৩/১৯৪৪সাল] সুরমা উপত্যকায় ৮ম কৃষক সম্মেলন-এ তিনি প্রথম গণসংগীতে যোগ দিয়েছিলেন। ১৯৪৪/১৯৪৫ সালে নেত্রকোনায়, “অল ইন্ডিয়া কৃষক সম্মেলন”এ তিনি যোগ দিয়েছিলেন। এছাড়াও মওলানা আবদুল হামিদ খান ভাসানী আহূত কাগমারী সম্মেলনে ডাক পড়ে শাহ আবদুল করিম এবং কমরেড শ্রীকান্ত দাশের। তিনি ১৯২৪ সালের ৫ জুলাই শাল্লার আঙ্গারুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

You might also like