গুলশানে ওসি-ডিসির পর সরানো হল এডিসিকেও
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার বদলি করা হয়েছে গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসেনকে।ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পীকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।একই আদেশে চারজন অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।সম্প্রতি রাজধানীর গুলশানে মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ।এই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুটে ওঠে;যা নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়।এ ঘটনার পরই পর্যায়ক্রমে গুলশানের ডিসি,ওসি ও এডিসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।