গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪

নিউজ ডেস্ক
সত্যবাণী

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হন।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।গুরুতর আহত হন শিশু ও নারীসহ আরও ৫ জন।পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল বলেন, এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

You might also like