চাঁপাইনবাবগঞ্জে এনসিপির শীর্ষ ৪ নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক কার্যক্রমে অস্থিরতার আভাস মিলেছে।জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্ব থেকে একযোগে চার নেতা পদত্যাগ করায় স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পদত্যাগকারী নেতারা তাদের সিদ্ধান্তের লিখিত কপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে জমা দেন এবং একইসঙ্গে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলামের কাছেও তা পাঠানো হয়েছে বলে জানান।পদত্যাগ করা নেতারা হলেন- জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও বাস্তবে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট উঠে এসেছে। আলাউল হক জানান, পারিবারিক ও ব্যক্তিগত জটিলতার কারণে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। অন্যদিকে রুবেলের ভাষ্য, দলকে ঘিরে যে প্রত্যাশা ছিল, তা পূরণ না হওয়ায় হতাশা থেকেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে আলাউল হকের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির সমন্বয়ক কমিটি গঠিত হয়, যা পরবর্তীতে আহ্বায়ক কমিটিতে রূপ নেয়।বর্তমান এই পদত্যাগ সেই কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।

You might also like