জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত আগামী ৭ জুন সকাল সাড়ে সাতটায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত বায়তুল মুকাররম মসজিদে সকাল আটটায় অনুষ্ঠিত হবে।আজ এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।তথ্যবিবরণীতে বলা হয়েছে, প্রতিবছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,বায়তুল মুকাররমে প্রথম জামাত সকাল সাতটায় এবং দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ,পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল আটটা,নয়টা,দশটা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত জামাত টেলিভিশনসমূহে সরাসরি সম্প্রচার করা হবে বলে আশা করা হচ্ছে।এছাড়া, ঢাকা শহরের প্রসিদ্ধ মসজিদগুলোর ঈদ জামাত ও বৃহত্তর জেলাগুলোর প্রধান জামাতের সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলের মাধ্যমে সর্বসাধারণকে জানানো হবে।