জিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলা এলাকার একটি ছাত্রীনিবাস থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে তার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি নামানো হয়।নিহত তরুণীর নাম জান্নাতারা রুমী।পুলিশ জানিয়েছে,তিনি এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ওই ছাত্রী হোস্টেলে যায়।সেখান থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) দেলওয়ার হোসেন বলেন, ‘‘নিহত তরুণী এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।ঘটনাস্থল পরিদর্শন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা।তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

You might also like