টঙ্গীতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ গাজীপুরের টঙ্গীতে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান।তিনি জানান, ওই মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় আসার সময় টঙ্গী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এ ঘটনায় রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়। সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে।

You might also like