ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

নিউজ ডেস্ক
সত্যবাণী

নেত্রকোনাঃ নেত্রকোনা-ময়মনসিংহ-ঢাকা সড়কের নারান্দিয়া এলাকায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে নেত্রকোনা পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।এ ব্যাপারে ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির হোসেন বলেন,দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

You might also like