ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু,হাসপাতালে ১০৪২
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়াল।রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ৭ জনের মৃত্যু হয়েছে।পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২০১ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।