ঢাকার তাপমাত্রা নামলো ১৬ ডিগ্রিতে

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।টানা দুই দিন ধরে তাপমাত্রা তুলনামূলক কম থাকায় নগরবাসী শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভব করছেন।সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী,রাজধানী ও এর আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত এই তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।দিনের বেলায় তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।পূর্বাভাসে আরও বলা হয়েছে,আজ ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং সকালের দিকে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা দেখা যেতে পারে।এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।সার্বিকভাবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

You might also like