ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।সোমবার ভোর সোয়া ৫ টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো শরিফ বলেন, যমুনাগামী একটি পিকআপভ্যান রাবনা ফ্লাইওভারের উপরে আসলে একই দিকে যাওয়া অপর একটি ট্রাক চাপ দিলে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।