তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর ছাত্রদলের হামলার
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্রনেতা হেলাল উদ্দিন নাঈমের উপর (২৬) হামলা করেছে।নাঈম তিতুমীর কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমারজেন্সি ও ক্রাইম সেলের সদস্য।সোমবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় তাকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।আহত হেলাল উদ্দিন নাঈম বলেন,হল খোলার দাবিতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছিল।এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মারপিট শুরু করে।পরে আমি গিয়ে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম।ভিডিও শুরুর ৮-৯ সেকেন্ডের ভেতরে আমাকে ছাত্রদলের নেতাকর্মীরা বেধড়ক মারপিট করে।পরে তারা আমাকে ভিসির রুমে নিয়ে কিছুক্ষণ আটকে রেখে আমার স্বীকারোক্তি নিতে চেয়েছিলেন।তারপরে আমার সহযোদ্ধারা সেখান থেকে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।কারা হামলা করেছে জানিয়ে তিনি বলেন,আমি তিতুমীর কলেজে ১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের ছাত্র।আমাকে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ন আহ্বায়ক রাকিবুল ইসলাম,আরিফ মোল্লা, রিমু হোসেন,আহ্বায়ক সদস্য আলামিন,জহিরুল ইয়ামিন,রানা আহমেদসহ সবাই আমার ওপর হামলা চালায়।এ ঘটনায় আমিসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছে।এজন্যই কী আমরা জুলাই আন্দোলন করেছিলাম?ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,তিতুমীর কলেজ থেকে আহত অবস্থায় এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল।পরে চিকিৎসক তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।