দক্ষিণ কোরিয়া গেলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সরকারি সফরে দক্ষিণ কোরিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। রবিবার (১৭ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সেনাবাহিনী প্রধান সেখানে কোরিয়া প্রজাতন্ত্রের চিফ অব স্টাফ জেনারেল ন্যাম ইয়ং শিনের আমন্ত্রণে সিউলে ইন্টারন্যাশনাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন-২০২১ এ অংশ নেবেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সোমবার (১৮ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ এ সফরে সেনাবাহিনীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরকালে দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, জয়েন্ট চিফ অব স্টাফ, সেনা ও বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।এ সাক্ষাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।আগামী ২৩ অক্টোবর দেশে ফিরতে পারেন সেনাবাহিনী প্রধান।

You might also like