দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের সেবা সাময়িক স্থগিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সব ধরনের কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অনকাঙ্খিত পরিস্থিতির এড়ানোর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে ।জানা যায়, গত শনিবার রাতে হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট হাইকমিশনের সামনে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত রোববার বলেন, কূটনৈতিক এলাকার ভিতরে হাইকমিশন অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করছে। সেখানকার মধ্যে চরমপন্থীরা কীভাবে প্রবেশ করতে পারলো, তা অস্বাভাবিক এবং অনুমেয় নয়। তবে এই ঘটনার পর হাইকমিশনারের পরিবার ঝুঁকি ও হুমকি অনুভব করছে বলেও তিনি জানান।

You might also like